তোমার চোখেই বৈশাখ দেখি
বৈশাখ ছাড়াও অন্য মাসে,
তাকালেই তুমি কালবৈশাখি-
যেন আমাতেই নেমে আসে।
তোমার ঘনকালো ঐ দীঘল চুলও
ঝড় তোলে আমার বুকে,
আমি রোজ পুড়ি,ছাই হয়ে যাই-
তুমিহীন প্রাচীন অসুখে।
তোমার ঠোঁটেই ফাগুন দেখি
ফাগুন ছাড়াও অন্য মাসে,
অনর্গল কথা বলতে নিলেই-
আমার কানে কোকিল বসে।
গোলাপ রাঙ্গা ঠোঁটটাও বুঝি
ঘায়েল করে এই আমায়,
শীতের মতই শিহরণ জাগায়-
তবু,কাছে টানে উষ্ণতায়।
~ হা বী ব