আমাদের স্বপ্ন এখন শিরোনামহীন
হাসান জামান
একটি কফিনের পাশে বাকরুদ্ধ জনসমুদ্র
নিশ্চল নির্বাক উপায়বিহীন
দিগন্ত ছুঁয়ে মানুষের মানচিত্র
কি করে শুধি' বলো হাদী -
তোমার রক্তের ঋণ?
শোকের নগরীতে ঘাতক দাঁড়কাক
ভয়ের ওড়না উড়ায় উত্তরে দক্ষিণে
আবার কি বাক প্রতিবন্ধী হবে স্বাধীন স্বদেশ
প্রশ্ন জাগে কোটি জনতার মনে?
কফিনে ঘুমিয়ে আছেন বাংলার তীতুৃমীর
ঘাতকেরা দাঁড়িয়ে জানাযার প্রথম সারিতে
অহেতুক ভীড়, অশ্রু মুছি প্রতিবাদহীন
শোকের আয়ু থাকে কতকাল কতদিন?
আমাদের সমস্ত স্বপ্ন এখন শিরোনামহীন!
এ শোকের সমুদ্রে বিমর্ষ চাঁদ ডুবে যায়
মাথা উঁচু করে দাঁড়াবার দুঃসাহস উড়ে যায়
মধ্য রাতের ঘনকালো পর্দা উড়িয়ে
শোকের নগরীতে তুমি দাঁড়াবে কোথায়?
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
সুন্দর লেখা, অভিনন্দন কবি
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
আনিস খান শিহাব
আসসালামু আলাইকুম । বাংলা কবিতা নেট কবিতা অঙ্গনে সক...
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
নূর মোহাম্মদ কল্পকবি
কিছু অনুভূতি
হালকা করে ছুঁয়ে যায়,
কিন্তু হৃদয়...
আরো দেখুন
রিয়াজ খান-হৃদয়
লেখক:
শংকর ব্রহ্ম