সাদা দালাল কালো দালাল
দালাল সারা দেশটায়
দালাল মুক্ত বাংলাদেশ
মিলবে নাকো চেষ্টায়।
কেউবা দালাল জমি জমার
কেউবা দালাল বারুদ বোমার
কেউবা দালাল ছাগল ভেঁড়ার
রাস্তা ঘাট আর ক্ষেতের বেড়ার
শহর নগর নদী জলের
কেউবা দালাল ফুল ফসলের।
রএর দালাল কেউবা আবার
গঙা জলে কাটছে সাঁতার
ব্যাংক বীমা দখল করে
মহান নেতার মুখোশ পরে
টকশো জুড়ে ফাল পাড়ে
(খেলা হবে খেলা হবে)
কয়টা মাথা কার ঘাড়ে?
সাদা দালাল কালো দালাল
বললে কেনো রাগ করো
হালুয়া রুটির প্রসাদ পেতে
প্রিয় স্বদেশ ভাগ করো!!
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
আহমেদ হানিফ
শুভ জন্মদিন! 🎈
প্রসূন গোস্বামী
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন