আমি যাই বলে তুমি দূরে চলে গেলে
স্মৃতিময় শহরে শোকের ছায়া ফেলে
আমি তার সুগন্ধী সুধা মেখে বুকে
ধুঁকছি ভীষন নির্ঘুম রাতে একা একা
তোমাকে না দেখার আশ্চর্য অসুখে!
কতবার ভুলে যেতে চেয়েছে এ মন
বাইরে তখন প্লাবন পরাণে চৈত্র দহন
সবাই চাঁদ চায় শরীরে মনের আকাশে
ভালোবাসা গলে যায় মোমের মতন
গাংচিল হয়ে তুমি উড়ো সমুদ্র বাতাসে!
অনেকেই যায় দূরে ফের ফিরেও আসে
তুমিও এসো রাতের ট্রেনে কিম্বা বাসে
আমি ও অপেক্ষায় আছি চাতকের মতো
পদ্মার স্রোতে ভেসে ভেসে ছিপ নৌকায়
শ্রাবণের বৃষ্টিতে ভিজবো দুজন অনবরত!
দুচোখে ভীষন অসুখ তোমাকে দেখার
অশ্রু জলে অভিমানী সাধ কাব্য লেখার?
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
আহমেদ হানিফ
শুভ জন্মদিন! 🎈
প্রসূন গোস্বামী
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন