দুগ্ধবতী গাভী
হাসান জামান
যে গাভী দুগ্ধবতী তার লাথি খাওয়া ভালো
এ তত্বে বিশ্বাসীরা সংসারে ছড়িয়েছে আলো!
গলাধাক্কা খেয়ে যারা হয়েছেন মুনী ঋষি
তেলে জলে অদ্ভুত প্রেম কি করে মিশি!
মগজের হলোনা উন্নয়ন এক\\\'পা দু\\\' পা করে
ভুল পথে হাঁটি স্টেশন ছেড়ে দূরে যাই সরে!
দুধের সর মাখন খেতে ইচ্ছে যদি জাগে
লাথি খাওয়া প্র্যাকটিস করে নাও আগে।
মাথা নীচু হতে হতে ছুঁয়েছে পা যে কপাল
সে পেয়েছে সোনার বাটি স্বাক্ষী গোপাল!
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন