কতদিন দেখিনা তোমাকে
শুনিনা তোমার স্বর
উপেক্ষা খাঁ খাঁ করে মনে
শুন্য এ কবিতার ঘর!

তোমার আশ্বাসটুকু পেলে
জেগে ওঠে প্রাণ
ফিরে আসে মেঘের মেয়ে
শুনি বৃষ্টির গান!

কতদিন দেখে না দুচোখ
জোৎস্না প্লাবিত রাত
দুখে’র আঙিনায় খুঁজি
মেহেদী রাঙানো হাত।