তোমাকে সব দিতে পারি দুঃখ ছাড়া
দিতে পারি কালিও কলম ভাঙাচোরা মন
কবিতার শালবন যেখানে হেঁটেছি দুজন
ভোরের আকাশ শস্যের মাঠ দিশেহারা!
কবিকে ডেকোনা লজ্জাবতী ফুলের কসম
ইচ্ছে করে ছুটে যাই তোমার চারণ ভুৃমিতে
যেখানে রঙিন পরাগ রেনু সবুজ শরম
পাথরে ফোটায় ঝর্ণা ধারা এই প্রকৃতিতে!
ব্যস্ততা কোলাহল ছেড়ে পথ খুঁজে খুঁজে
পড়ে আছি দুখের জলে দুই চোখ বুঁজে
এসো না এ শহরে একা চলন বিলে
তুমি এলে শ্রাবণ আসে রাতের নীলে!
কালি ও কলম এখনো তোমার কথা কয়
ফিরে এসো অচেনা নদী কাঁদে বিষন্ন হৃদয়!
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
আহমেদ হানিফ
শুভ জন্মদিন! 🎈
প্রসূন গোস্বামী
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন