অচিন নগরে এতো কোলাহল
ভাঙিল না ঘুম কারো
কেন ভাঙিল না ঘুম
রাত্রির কাছে এ প্রশ্ন আমারো!
ভাঙিল না ঘুম ফুল ও পাখির
বৃক্ষের কলতানে
কোন মোহে জাগিলো না প্রাণ
চাহি অসীমের পানে!
এ নগরে জাগিল না কেউ
গুম হয়ে গেছে ভালোবাসা ঢেউ
প্রেমহীন মানবতা গহীন পাথারে কাঁদে
কাঁদে প্রাণ অনাদরে
ওগো প্রিয়তম!
অচিন নগরে প্রেম বাহুডোরে
কে আমায় বলো সাধে।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
আহমেদ হানিফ
শুভ জন্মদিন! 🎈
প্রসূন গোস্বামী
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন