এলোমেলো করে দে মা লুটেপুটে খাই
দুনিয়ার খেল তামাশা বেশী দিন নাই!
ব্যাংক খাই বীমা খাই মাংসের কিমা খাই
বাড়ি চাই গাড়ি চাই অন্যের সীমা চাই !
ফসলের মাঠ খাই নদী জল ঘাট খাই
লাভ ঘুষ সুূদ খাই ঘি মাখন দুধ চাই!
হাঁড়ি খাই বাড়ি খাই জনতার জুতো খাই -
মাঝে মাঝে লাথি খাই পুলিশের গুঁতো খাই!
সোনা চাই দানা চাই মধু নজরানা চাই
দুনিয়া দু'দিনের সব ষোলআনা চাই!
হরিণের মাথা খাই লাভের অংক চাই -
আগা খাই গোড়া খাই জমিদারী তাও চাই!
প্রজাপতি নারী চাই মার্সিডিজ গাড়ী চাই
পৃথিবীর সুখ চাই! এ চাওয়ার শেষ নাই!
দুনিয়াতো খেল তামাশা ছাড়া কিছু নয়
উড়ে গেলে আকাশের পাখি
মুছে যাবে পৃথিবীর সকল পরিচয়!
২৬-২-২৪। দিনাজপুর
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
আহমেদ হানিফ
শুভ জন্মদিন! 🎈
প্রসূন গোস্বামী
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন