কয়েকটি বন বিড়াল সুন্দর বন
ছেড়ে বেরিয়ে এসেছে
দাপিয়ে বেড়ায় বাংলার ঘরে ঘরে
নগরে বন্দরে
হুঙ্কার দেয় খেলা হবে
এসো বাহুবলী খেলা
এতো দিন ইঁদুরের মতো রাত বিরাতে
ভাঁড়ারের ঘরে
এঁটো খেতো মশারী টানিয়ে
শুতো বনজঙ্গলে
এবার বসন্তে উড়ে যাবে খালি পায়ে
সোজা মঙ্গলে!
আমাদের পিতৃপুরুষ রুপকথার
গল্প শোনাতেন
বিড়ালের গলায় ঘন্টা বাঁধো
এরপর মুরগী মাছ দুধের পায়েস রাঁধো।
নয়তো বনবিড়াল ফিরবে ফের
বাঘের বেশে
বিষাদময় অন্ধকার আসবে নেমে
চাঁদের দেশে!
হয়তো আসবে ফিরে মৃত সকাল
মুক ও বধির
ফিরবেনা ছত্রিশে জুলাই
স্বাধীনতা স্বপ্ন অধীর!
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
আহমেদ হানিফ
শুভ জন্মদিন! 🎈
প্রসূন গোস্বামী
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন