এই সম্মোহন কেটে গেলে
আমি উড়ে যাব আকাশে
ঘর সংসার মোহনীয় স্বপ্ন ফেলে
পশমের মতো উড়বো বাতাসে!

তখনও রঙিন বসন্ত বেলা
রৌদ্রময় জল মাটির খেলা
উঠোন জুড়ে হাসি থামবে না
শুধু ট্রেন থেকে আর কেউ নামবে না!

বলবে না বাজারের ব্যাগটা রাখো
দুখের শ্যাওলা জমেছে মনে -
অবহেলা অপমান সংগোপনে
এসো বিক্রি করি, জল আর মাটিকে ডাকো।