কিছু মানুষের
চাওয়া পাওয়া থাকতে নেই
ঘুমের বিছানা ছেড়ে
চোখ মেলে জাগতে নেই!
ইচ্ছে গুলো আঁচড় কাটুক
চোখের পাতায়
নির্বাক স্বপ্নেরা ঘুমিয়ে থাক
মনের খাতায়!
আশা গুলো চুরি করে
নিয়ে যাক ভোরের আলো
স্মৃতি নিয়ে বসে থাক তুমি
সেই ঢের ভালো!
ঝরে যায় এইভাবে
আমাদের মায়াবী সকাল
পাপোশে পা ঘসে ঘসে
হৃদয় টা পুড়ে কঙ্কাল!
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
আহমেদ হানিফ
শুভ জন্মদিন! 🎈
প্রসূন গোস্বামী
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন