একটি ছেলে সারাটা দিন
ঘুরছে পথে পথে
নোংরা ছেঁড়া বস্তা কাঁধে
গা ভরা তার ক্ষতে!
খাবার খুঁজে সারাটা দিন
ময়লা ঝুড়ি থেকে
এই নিয়ে যা একটি রুটি
কেউ বলে না ডেকে!
কৌটো শিশি টুকরো লোহা
টোকায় ভাঙা চোরা
বোতল বাটি পলিথিন ব্যাগ
খেলনা পুতুল ঘোড়া!
তোমরা তারে টোকাই বলো
বস্তি ঘরের ছেলে -
আবদুল কালাম সেওতো হতে পারে
তোমার স্নেহ পেলে।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
আমার অত্যন্ত প্রিয় একটি কবিতা।
আরো দেখুন
আলাউদ্দিন রিয়াজ
লেখক:
সুনীল গঙ্গোপাধ্যায়
সুন্দর লেখা, অভিনন্দন কবি
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
আনিস খান শিহাব