তোমার জন্মদিনে বৃষ্টি নামে উচ্ছ্বাসে
বৃষ্টি নামে শত জনমের তৃষার্ত ঘাসে!
চোখের পাতায় নামে জলের ধারা
স্মৃতির সুনীল পাখি ঝড়ে দিশেহারা!
পাথরও ভাঙে বুকে জাগে যন্ত্রণা,
প্রেমহীন ঢেউয়ে দোলে দুখের ফেনা!
নীল রোদ মুখে মেখে শ্রাবণের রাত
নির্ঘুম চোখ খুঁজে সোনালী প্রভাত।
মন এক উদাসীন রহস্যে ভরা ,
প্রাণের স্বজন যারা দেয় না ধরা
অচেনা মুখ খুঁজে তার চেনা ছায়া,
কে আপন, কে পর নাকি মোহমায়া?
এসো ফের নতুন করে হালখাতা খুলি
শব্দ বাগানের পাখি করুক কোলাকুলি।
জন্মদিনে বৃষ্টি নামে উচ্ছ্বাসে মৃত ঘাসে
ভোরের দোয়েল ডাকে দূর পরবাসে!
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
আহমেদ হানিফ
শুভ জন্মদিন! 🎈
প্রসূন গোস্বামী
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন