নিলাম করে দিলাম তোমায় ভালোবাসার বাড়ি
আগুন দিলাম ফাগুন দিলাম, দিলাম শখের গাড়ি।
বাড়ি দিলাম গাড়ি দিলাম আর কি দিতে পারি
বাক্স ভর্তি পড়ে আছে সোনা দানা শাড়ী!
গরম জামা নরম জামা সবই নামী দামি
তোমার কাছে মূল্য হীন সবচে কম আমি!
কাছে দূরে অনেক ঘুরে সরে যাবে যাও
বলবো না আর কাছে এসো হাত দুটো বাড়াও।
মেঘের পাহাড় বুকের ভেতর শুয়ে থাকে নিজে
ভালোবাসার সেই বাড়িটা চোখের জলে ভিজে!!
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন