মাটির পৃথ্বী ভালো লাগে ছাড়তে চায়না তারে মন,
মেখে আছে ফুলোকলি আর সব জরার আয়োজন।।
কাঁটার আঘাত সে বুঝেছে পৃথ্বীর বুকে সে যুঝেছে,
তার কি লাগে বা আর ভালো পৃথিবীর মুহূর্ত ক্ষণ।।
আঁধার সনে মিশে আলো বুঝেছি আর আমি ভালো,
পৃথিবীর রূপ চেখে চেখে ভেবেছি যে তারে মোহন।।
অথচ সব শ্বাপদ খেলা বুঝিনি যে আর ওবেলা,
করেছি হায় করাল জগত সাদরে আমি গ্রহণ।।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
সুন্দর লেখা, অভিনন্দন কবি
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
আনিস খান শিহাব
আসসালামু আলাইকুম । বাংলা কবিতা নেট কবিতা অঙ্গনে সক...
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
নূর মোহাম্মদ কল্পকবি