চেয়েছিলাম আসো তুমি
আমার ঘরের দ্বারে,
সেই আশাতে গান লিখেছি
খাতা ভরে ভারে।।
গুণহীনা এ প্রাণের কথা
লিখেছিলাম সবি,
লুকিয়ে গেছে সকল আশা
নিকষ অন্ধকারে।
তবু আশায় গান লিখেছি
খাতা ভরে ভারে।।।
সন্ধ্যা সকাল খাতার পাতায়
লিখেছিলাম গীতি,
তোমার নামটি জ্বালাতে হে
লিখছি সারে সারে।
ঘরের কড়া কেঁপে উঠে
ভেবেছি হে এলে,
দেখিনা আর কাউকে চোখে
মেলে নিজের দ্বারে।
গানের কথা সুরের মাঝে
বেজে উঠে ভারে।।
হটাৎ গীতি বেজে উঠে
বাতাস মাঝে এঁকে,
তোমার সভার গুণী বুঝি
এলো আমার পারে।
আবার দুয়ার মেলি আমি
নিজের আশা মেখে,
সেথায় দেখি দাঁড়িয়ে আছে
জীবক প্রাণ আঁধারে।
আশাহত হলাম আমি
কি দিলে আমারে!।
বুঝিনি আর চোখের চাওয়া
ইন্দ্রজালে ঢাকা,
তাই যেন মন কেঁদে উঠে
জীবক দেখে ধাঁরে।
দিলাম কড়ি মুখ ফিরিয়ে
ভিক্ষা হলো সারা,
চেয়ে দেখি নেই সে জীবক
আমার এই দুয়ারে।
মনের পুলক চোখের মাঝে
বেজে উঠে ভারে।।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
সুন্দর লেখা, অভিনন্দন কবি
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
আনিস খান শিহাব
আসসালামু আলাইকুম । বাংলা কবিতা নেট কবিতা অঙ্গনে সক...
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
নূর মোহাম্মদ কল্পকবি
কিছু অনুভূতি
হালকা করে ছুঁয়ে যায়,
কিন্তু হৃদয়...
আরো দেখুন
রিয়াজ খান-হৃদয়
লেখক:
শংকর ব্রহ্ম