গোলাপকে ফোঁটার জন্য যা বলা হয়েছে
সেই কথা আমার বুকের ভিতরেও বলা হয়েছে ।
সাইপ্রেস গাছকে কী বলা হয়েছে
যার জন্য এটি এতো বেশি সোজা এবং শক্তিশালী ।
জুঁই ফুলের কানে ফিসফিস করে কী এমন বলা হয়েছে যে
জুঁই ফুলে এতো বেশি সুগন্ধ,
কীভাবে আখ এতো বেশি সুমিষ্ট ।
তুর্কিস্তানের চিগেল শহরের বাসিন্দাদের কী বলা হয়েছে যে
তারা দেখতে এতো বেশি সুদর্শন,
কীভাবে ডালিম ফুল মানুষের মুখের মতো লাল হয়,
সেসব কথা আমাকেও বলা হয়েছে ।
এসব ভেবে আমি আরক্তিম হয়ে উঠি ।
ভাষার মধ্যে যে বাগ্মিতা দেখা যায়,
এখানে সেটাই বলা হয়েছে ।
বিশাল গুদামঘরের দরজা খোলা,
এক টুকরো আখ চিবিয়ে আমি তাঁর প্রতি কৃতজ্ঞ,
এই সবকিছুই যার নির্দেশে ঘটছে
তাঁর প্রতি আমার অকৃত্রিম ভালোবাসা!
অনুবাদঃ আলমগীর কাইজার
(কোলম্যান বার্কসের দ্য সোল অব রুমি বই থেকে)
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
সুন্দর লেখা, অভিনন্দন কবি
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
আনিস খান শিহাব
আসসালামু আলাইকুম । বাংলা কবিতা নেট কবিতা অঙ্গনে সক...
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
নূর মোহাম্মদ কল্পকবি
কিছু অনুভূতি
হালকা করে ছুঁয়ে যায়,
কিন্তু হৃদয়...
আরো দেখুন
রিয়াজ খান-হৃদয়
লেখক:
শংকর ব্রহ্ম