প্রেমিক এবং প্রিয়তমের স্পর্শ
কতটা অন্তরঙ্গ, কতটা মার্জিত
কিন্তু সেই স্পর্শের মধ্যে একটি অদ্ভুত আবেগ আছে,
যা একটি অবয়ব তৈরি করে
যা অন্য সমস্ত অবয়বকে বিলীন করে দেয়।
মনে রেখো, প্রেমের অভয়ারণ্যে প্রবেশের দরজাটি
তোমার ভিতরেই আছে।
আমরা সূর্যের আলোয় ধুলোর নৃত্য দেখি,
আমরা সেই নৃত্য দেখে প্রাণবন্ত হওয়ার চেষ্টা করি,
কিন্তু সেই কণাগুলো কোন সঙ্গীত শুনে নৃত্য করে
তা কেউ জানে না।
আমাদের প্রত্যেকের ভিতর নৃত্যের জন্য
একজন গোপন সঙ্গীতশিল্পী আছে।
অতুলনীয় ছন্দময় খেলা, যাত্রাপথে যাওয়ার গতি
আমরা এসব একাই জানি এবং শুনতে পারি।
শামস ছিলো মাহমুদের মতোই রাজাধিরাজ,
কিন্তু আমার মতো মুক্তা চূর্ণকারী দরবেশ আয়াজ
আর নেই।
অনুবাদঃ আলমগীর কাইজার
(কোলম্যান বার্কসের দ্য সোল অব রুমি বই থেকে)
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
সুন্দর লেখা, অভিনন্দন কবি
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
আনিস খান শিহাব
আসসালামু আলাইকুম । বাংলা কবিতা নেট কবিতা অঙ্গনে সক...
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
নূর মোহাম্মদ কল্পকবি
কিছু অনুভূতি
হালকা করে ছুঁয়ে যায়,
কিন্তু হৃদয়...
আরো দেখুন
রিয়াজ খান-হৃদয়
লেখক:
শংকর ব্রহ্ম