কোনো এক প্রদীপ্ত প্রসন্ন বেলায় বসে আছি বারান্দায়
তুমি আর আমি।
আপাতদৃষ্টিতে দুজন হলেও
আমরা যেন দুজনে মিলে একক আত্মা।
আমরা প্রবাহিত জলধারার মতো এখানে জীবনকে অনুভব করি,
পুলকিত হই বাগানের সৌন্দর্যে, পাখির কলতানে।
আকাশের তারাগুলি আমাদের দেখতে থাকবে,
আর আমরাও দেখতে থাকবো তাদের।
বেঁকে যাওয়া অতি সূক্ষ্ম অর্ধচন্দ্রের মতো
আজ দুজনই আমরা আলাদা,
হয়ত একত্রিত হবো একদিন।
ধীরে ধীরে উদাসীন হয়ে,
শুধু তুমি আর আমি।
আমরা যেমন করে এক সুরে হাসি
একত্রিত হয়ে এই পৃথিবীর নিচে,
ঠিক একই সুরে,
বেহেশতের পাখিরা কর্কশ শব্দে উপভোগ করবে।
এবং অন্যভাবে সময়হীন সুমধুর ভূমি জুড়ে।
(অনুবাদ - মনজুরুল ইসলাম)
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
সুন্দর লেখা, অভিনন্দন কবি
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
আনিস খান শিহাব
আসসালামু আলাইকুম । বাংলা কবিতা নেট কবিতা অঙ্গনে সক...
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
নূর মোহাম্মদ কল্পকবি
কিছু অনুভূতি
হালকা করে ছুঁয়ে যায়,
কিন্তু হৃদয়...
আরো দেখুন
রিয়াজ খান-হৃদয়
লেখক:
শংকর ব্রহ্ম