পাখিটার কথা বলি যে কারন
আমাদেরও ডানা কাটা
গরুটার কথা বলি যে কারন
আমাদেরও চোখ বাঁকা
মাসানোবোফুকোওকা
মাসানোবোফুকোওকা
মাসানোবোফুকোওকা
মাসানোবোফুকোওকা
কতো বৃষ্টি বাদলা মন উতলা
ভিজেনা তো কোনো ছায়া
আলোছায়াবনে ভাঙা ডালে দেখো
ছোটোফুল কতো একা
মাসানোবোফুকোওকা…
ছবিটার কথা বলি না কারন
ছবিটা তো শুধু আঁকা
ছবিটা কি শুধু আঁকা!
তুমি আমি যদি এতো ফাঁকা তবে
ছবিটারে কেনো রাখা!
মাসানোবোফুকোওকা…
কতো মরিচ ফুলের মরিচা জ্বেলেছি
মরীচিকা কি আলোটা!
লাগে মরীচিকা কি আলোটা!
পাখা ঝাঁপটায়ে পাখা ঝাঁপটায়ে
ভাঙা তো যায় না খাঁচাটা
পাখা ঝাঁপটায়ে পাখা ঝাঁপটায়ে
ডাকি লাল মোরগের ডাকটা!
মাথা নত না করা
মাথা নত না করা
মাথা নত না করা
মাসানোবোফুকোওকা!
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক প্রশংসার জন্য হৃদয...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক ভালো লাগার জন্য কৃ...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম