এইসব কথা থেকে দূরে
চলে যেতে হবে একদিন
এই কথা ভাবি মাঝে মাঝে
সূর্যালোক হয়েছে বিলীন।
সরলতা, তুমি ঘর বাঁধো
আমাদের মর্মে, কবিতায়
বিচ্ছেদের কথা যেন থাকে
বিস্মৃতির কালের ধারায়।
জটিল হয়েছে বোঝাপড়া
জটিলতা ঘিরে অস্তাচল –
এখানে দাঁড়াই কিছুক্ষণ
ব্যর্থতাও বস্তুত সরল।
অনেক কথার ভার নিয়ে
পথে পথে ঘোরে ফেরিঅলা –
কোনদিকে তার পথ গেছে?
পথের অনন্তে জামতলা।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক প্রশংসার জন্য হৃদয...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক ভালো লাগার জন্য কৃ...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম