তোমাকে আমার পাঠশালা মনে হয়
যেখানে আমরা ধূলি, কাদামাটি শিখি
আলপথ থেকে শহীদ মিনারে এসে
বাংলা বানানে প্রিয় নীলাকাশ লিখি।
অ-আ-ক-খ স্মৃতি, বৃষ্টি ও ভাঁটফুলে
রাতে চাঁদ আসে; ডাক নাম ধরে ডাকে
ভাইবোন মিলে শীত তাড়াবার গানে
আগুন জ্বালিয়ে বুকের ভেতরে রাখে।
আমরা সবাই মাঠে জড়ো হই, মাঠে
হাতে চকখড়ি; মাটি ভেজা ইতিহাসে
বারুদের ঘ্রাণ, গণকবরের ছবি
ফুলের যুদ্ধ, লেখা থাকে সিলেবাসে।
তোমাকে আমার পাঠাশালা মনে হয়
দিবা পাঠক্রমে, নিশিকালে পাই মা-কে
প্রেম লিখি, ধান, রবি-গান, শ্যামা পাখি
বাংলা বানানে লিখে রাখি পতাকাকে।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক প্রশংসার জন্য হৃদয...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক ভালো লাগার জন্য কৃ...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম