ঘুম ঘোরে ছিনু এতদিন
স্বপন দেখিতেছিনু কত
প্রাণ যেন হয়ে গেল ক্ষীণ
দুখে বনে ভ্রমি অবিরত।
কেহ কাছে নাহি আপনার
মুখ তুলে যার পানে চাই
শূন্য, শূন্য, শূন্য চারি ধার
একলাটি পথ চলে যাই।
শত কাঁটা বিঁধিয়াছে পায়
হাহাকার অশ্রুরাশি লয়ে
দিবস-রজনী চলে যায়
দীর্ঘ পথ তুব যায় বয়ে।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
সুন্দর লেখা, অভিনন্দন কবি
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
আনিস খান শিহাব
আসসালামু আলাইকুম । বাংলা কবিতা নেট কবিতা অঙ্গনে সক...
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
নূর মোহাম্মদ কল্পকবি