সে কি কথা---যারে চেয়েছিলে
পাও নাই সন্ধান তাহার?
কারে বলে' কার গলে দিলে
প্রণয়ের পারিজাত হার?
মুগ্ধ নর ; আঁখি ছলে মন ;
কল্পনা সে বাস্তবের ছায় ;
চারু মূর্তি করিয়া গঠন,
শিল্পী ভাল বেসেছিলে তায় |
স্বরচিত প্রতিমার তরে
উন্মত্ত হইল যবে প্রাণ,
দেবতারে কহিল কাতরে---
পাষাণে জীবন কর দান |
প্রেমময় বিধাতার বরে
সে বাসনা পূর্ণ হ'ল তার---
অনুভূতি কঠোর প্রস্তরে,
প্রতিমায় জীবন সঞ্চার |
পাষাণের প্রতিমাটি যবে
প্রাণময়ী নারীরূপ ধরে,
নারী তবে পাবে না কি তবে
দেবী হ'তে বিধাতার বরে?
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
সুন্দর লেখা, অভিনন্দন কবি
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
আনিস খান শিহাব
আসসালামু আলাইকুম । বাংলা কবিতা নেট কবিতা অঙ্গনে সক...
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
নূর মোহাম্মদ কল্পকবি