দোলনচাঁপায় ফুল ধরেছে আমার ঘরে
বিলেতের এই ডিসেম্বরে,
দেশের আচার কালের আচার বিচার-প্রচার
ক্যালেণ্ডারের কায়দাকানুন তুচ্ছ ক'রে |
অন্য নিয়ম তুচ্ছ ক'রে,
তিথির হিসেব বাক্স ভ'রে,
আপন গোপন বন্য রীতি মান্য ক'রে |
দিনের শেষে কয়েক ফোঁটা
রস জমে তার সবুজ ত্বকে, কুঁড়ির ভাঁজে |
অলৌকিকের স্তনের বোঁটা
চোয়ায় অমল আনন্দস্বেদ প্রাঁণের খাঁজে |
বাইরে প্রবল ব্রিটিশ বাদল--- সে দেয় খোঁটা |
চাল জুড়ে তার তিরস্কারের মাদল বাজে |
প্রলাপ বকে ডিসেম্বরী |
চালায় মুখর মাতব্বরী |
সবুজ মেয়ের যায় আসে না,
তার বানচাল ফ্যাশন মানা |
পর্দাটানা আলোকনিবিড় উষ্ণ নীড়ে
টবের মাটি ধেয়ানমগন ধাত্রীক্রোড়ে
এই চারা আজ কাদম্বরী
চন্দ্রাপীড়ের প্রতীক্ষাতে,
অনেক দিনের সম্বরণের প্রত্যাঘাতে |
শিকড় জুড়ে সিম্ফনি তার শীতের রাতে |
ঘোর অকালে সুদিন ফোটে আমার ঘরে
ঋতুর নিয়ম, কুলের কেতা ভঙ্গ ক'রে |
জাগ্রত যে-সুপ্ত নীতি, সংকেতময় স্ত্রীপ্রকৃতি,
সহোদরার সেই আকুতি আমার সকল বেদন ভরে |
ঘর জুড়ে আজ ক্যালেণ্ডারের পাতা ঝরে
নিয়তির এই নিয়ম-ভাঙা সয়ংবরে |
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
সুন্দর লেখা, অভিনন্দন কবি
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
আনিস খান শিহাব
আসসালামু আলাইকুম । বাংলা কবিতা নেট কবিতা অঙ্গনে সক...
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
নূর মোহাম্মদ কল্পকবি
কিছু অনুভূতি
হালকা করে ছুঁয়ে যায়,
কিন্তু হৃদয়...
আরো দেখুন
রিয়াজ খান-হৃদয়
লেখক:
শংকর ব্রহ্ম