যন্ত্রের তার নিংড়ে শিল্পী বার করেন ঝংকার,
আমাদের মনে হয় আমাদেরই ব্যথা ওখানে বাজছে |
অবাক আমরা ভাবি,
আমাদের না জেনেও তিনি কেমন ক'রে জেনে গেলেন
আমাদের নিভৃত অনুভবকে |
ধ্বনি রূপ দেয় ব্যথাকে,
সেই ব্যথা নিবিড়,
কিন্তু তার চেয়োও নিবিড়
নীরব তারের ব্যথা---
যাকে শিল্পীর আঙুল একদিন বাজাতো
কিন্তু এখন আর বাজায় না |
ধুলো জমে | কেবল সেই ধুলোই
তার ব্যথার সাক্ষী |
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
কাজী জহির উদ্দিন তিতাস
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক প্রশংসার জন্য হৃদয...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক ভালো লাগার জন্য কৃ...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম