ঠিক এমনই নয়
যে প্রত্যেক সম্পর্কেই
পথ চলতে চলতে
কেবলই কর্তব্যবোধটা ঝোলার মতো
কাঁধে থাকে, অনুভবটা ঝ'রে যায়
ফুটোওয়ালা বালতি থেকে জলের মতো |
যাদের অভিজ্ঞতা ঐরকম,
করুণার্হ তারা নিশ্চয় সংখ্যাল্প |
কর্তব্যবোধ আর উচ্চতর হৃদয়াবেগ
দুটোই যে অন্তঃস্থ- ক'রে-নেওয়া সংলাপ,
মাথার ভিতরকার সার্কিট,
পরস্পরে জড়িয়ে আছে---
আলাদাই বা করবে কী ক'রে |
বিশ বছর, পঁচিশ বছর, ত্রিশ বছর
রাস্তা দিয়ে একসঙ্গে হাঁটতে হাঁটতে
ঝড়ের বেগটা ক'মে যায়, কিনতু থাকতেই পারে
সেই মৃদু মিষ্টি জল, বৃষ্টি,
ধারাবাহিক অনবচ্ছেদ, প্রবাহ---
তীব্রতার পর কলসী-উচ্ছলিত কোমলতা,
দ্বিতীয়টা প্রথমটার জাতক |
যেমন বছরের পর বছর
কাঠের পিপেয় মদিরা পায় পরিণতি,
খনিতে তৈরি হয়ে ওঠে হীরা,
বৃক্ষশাখা হয়
রূপান্তরিত, কেলাসিত, দীপ্ত,
যাকে আর চেনা যায় না, তবু যার সৌন্দর্য সত্য---
যেমন বলেছেন ভিক্টোরিয়া ওকাম্পো
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
সুন্দর লেখা, অভিনন্দন কবি
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
আনিস খান শিহাব
আসসালামু আলাইকুম । বাংলা কবিতা নেট কবিতা অঙ্গনে সক...
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
নূর মোহাম্মদ কল্পকবি
কিছু অনুভূতি
হালকা করে ছুঁয়ে যায়,
কিন্তু হৃদয়...
আরো দেখুন
রিয়াজ খান-হৃদয়
লেখক:
শংকর ব্রহ্ম