(সুমনের একটি গানের সম্প্রসারণে)
ক'বার প্রেম করলে তবে প্রেমিক বলা যায়,
ক'বার মার খাবার পর মানিয়ে নেওয়া মানা,
কত আগাছা নিড়ালে কাউকে মালিনী বলা যায়,
প্রশ্নগুলো কঠিন আর উত্তরও অজানা।
কত যুগের হয়ে ওঠায় গোলাপ হয় গোলাপ,
কতটা অপমানের পর রাগ দেখানো ঠিক,
কতটা চুপ করার পর চলতে পারে প্রলাপ,
কোন্ বদলটা দ্রুত আর কোল্টা আকস্মিক!
কত রাতের কাজের পর বারনারীর ছুটি,
কত করিডরের পর কক্ষের নিশানা,
কত অনশনের পর সদ্য সেঁকা রুটি,
কতটা পথ পেরোলে মেলে মৃত্যুর ঠিকানা?
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
কাজী জহির উদ্দিন তিতাস
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক প্রশংসার জন্য হৃদয...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক ভালো লাগার জন্য কৃ...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম