হৃদয়ের ক্ষত
কবি : সোহাইল আল হাবিব
তোমার কবরে তাকালে বুকের ব্যথাটা মাথায় উঠে
মানবিক চোখের অশ্রুর স্মৃতিগাঁথা ঢেউ
মনের ভেতর প্রীতিময় হৃদয়ের কুল ভাঙ্গে
প্রতিটা বৃক্ষপাতায় কাঁপন উঠে করুণ বেদনায়।
তোমায় কেমন করে ভুলি?
ঝলমলে দিনের স্মৃতিময় রঙিন সময়
বিকেল ফেরত হুজ্জতি পাখিদের কন্ঠে
সুর মিলিয়ে গাওয়া সুখের গান।
তোমার অনুপস্থিতি মনে বারবার গুমরে উঠে,
বুনোঝোপ থেকে বিষকাটালি পাতার রস
হৃদয়ের ক্ষতে লাগিয়ে দিলে
এ ব্যথার উপশম কখনো হবে কি?
দুটি চোখের পাতায় কত দৃশ্য ছিল
মনের ভেতর লুকানো কত আশা ছিল
সবুজ ঘাসের মখমল মাঠ পারি দিয়ে
তোমার উরুতে মাথা রেখে প্রেমের স্বপ্ন দেখবো।
খোলা আকাশের নিচে দু'জনের সুখের সংসার গড়ে
সুখ দুঃখ ভাগাভাগি করে বেঁচে রবো
আজ আশার ফুল ফুটতেই ঝরে গেলে
অচেনা এক দেশে পারি জমালে!
যখন বুঝতে পারি আর হাসবে না,
শূন্যস্থানটি পূর্ণ আর কভু হবে না,
মায়াবী কন্ঠে মধুর সুরে আর ডাকবেনা
তখন হৃদয় ফেঁটে রক্ত ঝরে অসহ্য যন্ত্রণায়।
কাব্যগ্রন্থ : বেদনা বিলাসী,, প্রকাশ: ২০২৪
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
সুন্দর লেখা, অভিনন্দন কবি
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
আনিস খান শিহাব
আসসালামু আলাইকুম । বাংলা কবিতা নেট কবিতা অঙ্গনে সক...
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
নূর মোহাম্মদ কল্পকবি
কিছু অনুভূতি
হালকা করে ছুঁয়ে যায়,
কিন্তু হৃদয়...
আরো দেখুন
রিয়াজ খান-হৃদয়
লেখক:
শংকর ব্রহ্ম