কাদের বাড়ির ঝোপ ভেসে ভেসে যায় ঘোলা জলে
প্যাস্টেলে আভাসটানা একদল যুবকের হাত
সাঁকোর ওপরে স্থির। ঘুম ভেঙে কোজাগরী ভোর।
“রেসকিউ! রেসকিউ!” হে বিধাত্রী, দিন কি তোমার?
এখানে মহুয়া গাছ? কেন ঘোর, কেন ঘোলা জল?
অজস্র সাপের মতো পাক খায়। আজ কার দিন,
চৌঠা অক্টোবর, ভোর আটষট্টি
ও কি ভালো আছে!
সেই কবে এনেছিল লিচুফল, শুকনো পাতারা
রয়ে গেছে দেয়ালেই। নীচে তার পলির সীমানা,
মাঠ ও মশারি সব ঢেকে গেছে অপূর্ব বাটিকে।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক প্রশংসার জন্য হৃদয...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক ভালো লাগার জন্য কৃ...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম