ধীরে চোখ মেলে দেখি মাছেরা এখন
চালায় কেবিন ঘর, আর আমি, কোন
অভিশপ্ত নাবিকের মেয়ে, রাগী, খুনে,
মসলিনে ঢাকা পড়ে আছি। অলক্ষুনে
বলে বেগুনি মাছেরা আমাকে ঠুকরে
দিয়ে গেছে, সারা গায়ে ক্ষত, লাল ডুরে,
তার রস প্রতি রাতে ওরা শুষে খায়,
বোম্বেটে মেয়ের রক্ত তবুও ডানায়
আনে আলোড়ন। ওরা থাকতে না পেরে
জাহাজ ভাসিয়ে দেয় লেজ নেড়ে নেড়ে।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক প্রশংসার জন্য হৃদয...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক ভালো লাগার জন্য কৃ...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম