বৃষ্টিকে ভেজানোর জন্য সেই কবে থেকে পানি জমাচ্ছি! এবারের
এই মাদারফাকার গরমেও ওই পানি থেকে একফোঁটা খরচ
করিনি। পানি-পথে সুন্দরবন যেতে-ফিরতের ৫ দিন লঞ্চ থেকে
না-নামাটারে কাজ বানাইছিলাম। ওই সময়কালের রাতগুলাতে
একটা কাঠপেন্সিল, একটা আদর্শলিপি, একটা শ্লেট, তিনটা চক,
একটা ফাইভ স্টার পিস্তল, একটা সাদা টুপি, একটা বার্মিজ
‘সেভেনগিয়ার’ আর আব্বাকে দেখেছিলাম ভাইসা উঠতে আর
ডুইবা যাইতে…!
অন্ধকারে আমি প্রত্যেকদিন কাঁদলেও চোখ ভেজেনি; কান্নার
পানিও তোমাকে ভেজানোর জন্য সংরক্ষিত বৃষ্টি।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন