রিক্তরাতে দীর্ঘশ্বাসে দোলে নীলাম্বরী
তন্দ্রাহারা চোখ চুয়ে নীলস্বপ্ন গলে গলে পড়ে
কামগন্ধ মাখা তার পুষ্পিত শরীর।
বাসনার অলিগলি, স্বপ্নঘর, বিষাদের বন্দরে
ঝরে অশ্রুবৃষ্টি।
কষ্টে কাঁদে মাটির গিটার।
তার মনে পড়ে
মনে পড়ে সুদূর অতীত।
চোখের কোটরে জ্বলে ওঠে শুধু অদৃশ্য আগুন
জাগে কষ্ট-কোলাহল
জেগে থাকে সর্বভূক-নদী।
সর্বগ্রাসী রক্তনদী, উষ্ণস্রোত, স্রোতের উষ্ণতা-
নিতম্ব সোহাগী ঢেউ, মৌণতন্ত্র, বিষন্ন বিষদে
মাতাল মুদ্রায় নাচে, কাছে ডাকে ইশারা ভাষায়
ডলার,পাউন্ড পেলে নাচে নম্র নীলাম্বরী শাড়ি।
নিয়মের পাশাপাশি নিষিদ্ধ নিয়ম
দূরাকাশে ডানা মেলে রাতের বাতাসে।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
সুন্দর লেখা, অভিনন্দন কবি
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
আনিস খান শিহাব
আসসালামু আলাইকুম । বাংলা কবিতা নেট কবিতা অঙ্গনে সক...
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
নূর মোহাম্মদ কল্পকবি