কত রাত পেরিয়েছে এমনি
ঘুমাওনি তুমি।
কতদিন পেরিয়েছে এমনি
জাগোনি তুমি।
কোন ঘূর্ণিপাকে হারিয়েছো নিজেকে
খুঁজে পাওনি।
মৃতের ন্যায় ভাসছো কেবল।
বেঁচে আছ?
কতকিছু রহস্য বোঝার আছে
বুঝবে কবে?
কতদূর চলা বাকি আছে
পৌঁছাবে কবে?
আবার জীবনের হাল ধরে
বাঁচবে কবে?
দীর্ঘ বিষাদের ঘুম কাটিয়ে
জাগবে কবে?
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন