কবিতা লেখার এখনই সময়
দেশটা আজ রসাতলে
পদ পদবীর তদবিরে
লবিং হয়েছে মশাল!!
মেধার মূল্যায়ন কেনো শুধু কাগজের পাতায়
কেনো শুধু শ্রেণীর খাতায়
বাবা মায়ের মণিকোঠায়
সন্তান যে তার হবে অনেক বড়
সন্ধ্যা পেরিয়ে যায় যায় হলো
বিয়ের রমণী অপেক্ষার প্রহর গুনলো
দেশমাতৃকা মেধার নিদারুন তৃষ্ণায় ভুগলো
কিন্তু আজও অধরায় রয়ে গেলো সোনার হরিণ
বাবার হাসি থমকে দাঁড়ায় আদালত পাড়ায়
গুণীর নাম ধারণ করে মামলা ঠুকেছে ঢাকায়
গুণী কারে কই বুঝা বড় দায়
পদবীর মূল্য চাপা পড়েছে লবিং এর থাবায়
পদবীর ভারে সমাজের চোখে রাস্তায় চলা ভার
বিদ্যায় গুণী না হয়েও দম্ভ ভোরে গর্জন শুনায়
কি বা ছিলো বুঝ, কি বা ছিলো জ্ঞান
চাটুকারে প্রলুব্ধ প্রশাসন
নির্বিকার তব দেশে আইনের শাসন ||
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
মেহেদী হাসান
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন