সবার জীবনেই কফি হাউজ এর মতন
কিছু একটার আবির্ভাব ঘটে।
সেখানে বন্ধুও জোটে। খুব ভালো বন্ধু,
অভিমানী বন্ধু, উৎশৃংখল বন্ধু, ঢং করা বন্ধু,
রোমিও বন্ধু, বিড়িখোর বন্ধু, আরো অনেক বন্ধু।
কিন্তু একটা সময় সবাই হারিয়ে যায়।
সবাই ব্যস্ত, যার যার নিজ ব্যস্ততায়।
কোন একদিন হঠাৎ মনে পড়ে কোন না কোন ভাবে,
কিন্তু কি আশ্চর্য
সেই সময়, সেই জায়গা, সেই মমত্ববোধ
সবকিছু বেইমানি করে হৃদয়ের সেই টানের সাথে,
সেই বন্ধুত্বের সাথে,
সেই ভালবাসার মানুষগুলোর সাথে।
হয়তো দেখা হয়, কিন্তু সেই বন্ধুত্বের ভালোবাসাটুকু?
সেই ভালোবাসাটা হয়তো ফিকে হয়ে যায়।
তারপরও ভালো থাকুক নিজ নিজ ব্যস্ততায়,
সব বন্ধু, সব পাগল-পাগলি গুলো।
শুভকামনা নিরন্তর।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন
আমার অত্যন্ত প্রিয় একটি কবিতা।
আরো দেখুন
আলাউদ্দিন রিয়াজ
লেখক:
সুনীল গঙ্গোপাধ্যায়