গতরাতে পুলিশ এসে ধরে নিয়ে গেছে মতিকে
ধরতে তো পারেই,খবর পেয়ে গেছো কোনো এক গতিকে।
একটা বেআইনি কাজ করেছে মতি,করেছে সে গোপনে
কেন যে করতে গেল!কে জানে কী ছিল তার মনে।
কাজটা যে বেআইনি সেটা তো গোপন কিছু নয়
মতি কেন করতে গেল,বুকে তার নাই এতোটুকু ভয়?
না জানি কার পাল্লায় পড়েছিল আমাদের বোকা সোকা মতি
এখন তাকে কে বাঁচাবে?কে বলবে,কী হবে তার গতি?
মতির এই সর্বনাশ খবর শুনে সবার মাথায় বাজ
জানত না সে,শূন্য দিয়ে ভাগ দেওয়া বেআইনি কাজ?
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
সুনীল গঙ্গোপাধ্যায়
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক প্রশংসার জন্য হৃদয...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক ভালো লাগার জন্য কৃ...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম