এখন আমি ক্লান্ত।
বিছানায় গা এলিয়ে ভাবছি।
অতীত গানের সুরে,
উদ্বেলিত করছে হৃদয়।
পঁচিশ বছর করেছি পার।
ভাবিনি কখনো,
বেকারি ! হতাশা ! আশাহীনতায়
আমার জীবন হবে ভারাক্রান্ত।
আমি নুজ্ব্য তবুও,
একজোড়া রঙ্গিন স্বপ্নালু চোখে
দৃশ্যমান জগতের ছবি আঁকতেই
পঁচিশটা বছর অতিক্রান্ত।
ভেবেছিলাম --------
একটা ছোট্ট সুখের নীড়ে
রচনা করবো আমার ভবিষৎ।
লাল টকটকে সিঁদুরের মতই
উদ্ভাসিত কল্পনায়
মরীচিকার পিছনে ছুটেছি,
হয়েছি দিকভ্রান্ত।
কখনও ভাবিনি ------
মানুষ নিয়ে ভাববো,
ভাববো দেশ নিয়ে,
আত্মতুষ্টিতে নিমগ্ন হয়েও
জামার ঘর শুধুই শূন্য !
তাই, কোয়েল,
আজ আর আত্মতোষণ নয়,
গণসংগ্রামে মেলাও নিজেকে,
মাটির পৃথিবীতেই
রচিত হোক
মহামানবের স্বর্গভূমি।
রচনাকাল ............... ২২/০১/১৯৯৮
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন