একটা লোক নীল চশমা পরে ওয়েল্ডিং করছে
সেই আলো দেখে বিদ্যুৎরা ঠিক করল চমকাবে
ঘুম থেকে চমকে উঠল একটা বেড়াল
একটা লোক ঠেলে নিয়ে চলেছে বরফের চাঙড়
বাজারের বাল্বগুলোর তারে বসে আছে অন্ধ মাছি
মরা মাছেরা শীতকাতুরে নয়
একটা লোক টানছে ময়লার গাড়ি
তাতে ফুল, হাড়, খোসা, পলিব্যাগ, মদের বোতল
পৃথিবীটাই হয়ে যাচ্ছে নোংরার ভাগাড়
যারা বোমা ফেলে এক বালকের দুটো হাত দিয়েছে উড়িয়ে
তারাই পাঠিয়েছে দুটো নকল হাত
যাদের মাথা উড়ে গেছে তারা অবশ্য অতটা ভাগ্যবান নয়
এত কিছু যে ঘটছে তা কিন্তু সাহিত্যে জায়গা পাচ্ছে না
গোটা সাহিত্যটাই দখল নিয়েছে ফাঁকার যার মধ্যে উড়তে চেষ্টা করছে
দীর্ঘশ্বাসে ভরা কয়েকটা বেলুন
*রাতের সার্কাস
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক প্রশংসার জন্য হৃদয...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক ভালো লাগার জন্য কৃ...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম