শহরের খাওয়া হয়ে গেছে
শহরের এখন খিদে নেই
তাই উচ্ছিষ্ট মানুষ, মা, বাচ্চা
আজ রাতটা বেঁচে আছে ফুটপাথে।
শহরের কামনাও এখন নেই
অতএব ঘুমোতে গেছে বেশ্যারা।
শহর এখন সরগরম নয়
বরং কিছুটা ঠাণ্ডাই।
শহর এখন ঘুমোচ্ছে
শহর এখন ঘুমোচ্ছে
তার টাকা আর লোভ আগলে
শহর এখন ঘুমোচ্ছে।
মিথ্যে খবর কাগজে ছাপার শব্দ
বাদে আর সব শব্দ চুপ
এমনকী শহরের পোষা
পুলিশ ভ্যানগুলোও থানায় ঝিমোচ্ছে।
এক পশলা পেট্রল বৃষ্টি হয়ে গেছে
আগুনমাখা একটা রাগী উল্কাকে
পথ দেখিয়ে শহরে নিয়ে আসার
এটাই সময়
শহর এখন ঘুমোচ্ছে এসো,
হাতে দেশলাই রাখো।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
কবি মোঃ আবু আইয়ুব আনছারী আনহার
শুভ জন্মদিন! 🎈
আনহার কবিতা
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক প্রশংসার জন্য হৃদয...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক ভালো লাগার জন্য কৃ...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম