কলম দিয়ে কাগজে বুলিয়ে
আপনি দৃশ্যটিকে
ফুটিয়ে তুলতে পারবেন না
কারণ কেউ পারে না।
দৃশ্যের তলায়
যে বারুদ বা কয়লা আছে
সেখানে একটা ফুলকি
আপনি জ্বালাতে পারেন?
দৃশ্যটি তখনই ফুটবে
টগবগ করে
ফুটবে ফুল গনগনে মাটিতে
ফাটা পোড়া চিড় খাওয়া
মাটিতে ফুল ফুটবে।
আগ্নেয়গিরির মুখে
একটা কেটলি বসানো আছে
সেখানে আজ আমার
চা খাওয়ার নেমন্তন্ন।
হে লেখক, প্রবল পরাক্রান্ত কলমচি
আপনি যাবেন ?
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক প্রশংসার জন্য হৃদয...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক ভালো লাগার জন্য কৃ...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম