রোজ রাত্তিরে আমাদের জুয়ায়
কেউ না কেউ জিতেই নেয় চাঁদ
চাঁদ ভাঙিয়ে আমরা খুচরো তারা
করে নিই
আমাদের পকেটগুলো ফুটো
সেই ফুটো দিয়ে গলে
সব তারা পড়ে যায়
উড়ে চলে যায় তারা আকাশে
তখন আমাদের ফ্যাকাশে চোখে ঘুম আসে
স্বপ্নের বাকুনিতে আমরা থরথর করে কাঁপি
আমাদের নিয়ে রাত চলতে থাকে
রাত একটা পুলিশভ্যান
রাত একটা কালো পুলিশভ্যান
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
কাজী জহির উদ্দিন তিতাস
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক প্রশংসার জন্য হৃদয...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক ভালো লাগার জন্য কৃ...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম