আমি তো করিনি ভুল
সে এনেছে ফুল
ফুলের সঙ্গে ছিল কিছু ছেঁড়া পাতা
ফুলওলা বসেছিল তালিমারা ছাতা
কান্নায় ভিজে গেল একমাথা চুল
আমি তো করিনি ভুল
সে এনেছে ফুল
ফুল এল গাড়ি চড়ে ফুল এল রিক্সায়
ফুল এল মুখ বুজে ফুলে ফুল মিশ খায়
ফুল এল মরে মরে ফুলের আঁচল ধরে
ফুল এসে ঢেকে দিল মোমের পুতুল
আমি তো করিনি ভুল
সে এনেছে ফুল
পাপড়ি জড়ানো ছিল আগুনের হলকায়
সুগন্ধ মিশে ছিল তাঁত-বোনা কলকায়
আগুনের লতাপাতা আগুনের আকুলতা
যেই ছুঁল গলে গেল মোমের পুতুল
আমি তো করিনি ভুল
সে এনেছে ফুল
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
কাজী জহির উদ্দিন তিতাস
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক প্রশংসার জন্য হৃদয...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক ভালো লাগার জন্য কৃ...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম