ফুরাল;—কি? সিজারের রাজ্য-অভিষেক?
কেন আনন্দের ধ্বনি থামিল হটাৎ?
নিরবিল যন্ত্রীদল? কেন অকস্মাৎ
এই হাহাকার? সখি দেখিনু সম্মুখে;
কি দেখিনু? ইহ জন্মে ভুলিব না আর।
ভূপতিত, হা অদৃষ্ট! বীরেন্দ্র সিজার!
কোথায় মুকুট সখি! বক্ষে তরবার!”
কণ্টকিল রমণীর কম কলেবর;
বিস্ফারিল নেত্রদ্বয়; সহিল না আর
অবলা-হৃদয়, মূর্চ্ছা হইল রমণী।
সুগন্ধ তুষার-বারি, নয়নে, বদনে,
তুষার উরস শ্বেতে, সহচরীদ্বয়
বরষিল; কিছুক্ষণ পরে রূপসীর
অচল হৃদয়-যন্ত্র, জীবন-পবন-
স্পর্শে চলিল আবার; খুলিল নয়ন,—
প্রভাতে দক্ষিণানীল কোমল পরশে,
উন্মিলিল যেন ধীরে কমলের দল।
অৰ্দ্ধ-উন্মিলিত নেত্র, এক দৃষ্টে চাহি
কক্ষে বিলম্বিল এক চারু চিত্র-পানে,
বলিতে লাগিল বামা—“ওই, সহচরি!
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
আমার অত্যন্ত প্রিয় একটি কবিতা।
আরো দেখুন
আলাউদ্দিন রিয়াজ
লেখক:
সুনীল গঙ্গোপাধ্যায়
সুন্দর লেখা, অভিনন্দন কবি
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
আনিস খান শিহাব
আসসালামু আলাইকুম । বাংলা কবিতা নেট কবিতা অঙ্গনে সক...
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
নূর মোহাম্মদ কল্পকবি