নবীনচন্দ্র সেন
@NabinchandraSen

নবীনচন্দ্র সেন Nabinchandra Sen

জন্ম তারিখ: বুধবার, ১০ ফেব্রুয়ারি ১৮৪৭

জন্মস্থান: চট্টগ্রাম - বাংলাদেশ

পরিচিতি: নবীনচন্দ্র সেন বাংলা সাহিত্যের একজন উল্লেখযোগ্য কবি। চট্টগ্রাম জেলার রাউজান থানার অন্তর্গত পশ্চিম গুজরার (নোয়াপাড়া) সুপ্রসিদ্ধ প্রাচীন জমিদার পরিবারে তার জন্ম। তার পিতার নাম গোপীমোহন সেন এবং মাতার নাম রাজরাজেশ্বরী। নবীনচন্দ্রের প্রথম কবিতা কোন এক বিধবা কামিনীর প্রতি প্রকাশিত হয় তৎকালীন অন্যতম খ্যাতনামা পত্রিকা এডুকেশন গেজেট-এ, যখন তিনি এফ.এ (বর্তমান উচ্চ মাধ্যমিক) শ্রেণির ছাত্র। তার প্রথম বই "অবকাশরঞ্জিনী"র প্রথম ভাগ প্রকাশিত হয় ১২৭৮ বঙ্গাব্দের পহেলা বৈশাখ এবং এর দ্বিতীয় খণ্ড প্রকাশিত হয় ২৯ জানুয়ারি, ১৮৭৮ এ। শেষের কাব্য তিনটি( রৈবতক,কুরুক্ষেত্র,প্রভাস) আসলে একটি বিরাট কাব্যের তিনটি স্বতন্ত্র অংশ। এই কাব্য তিনটিতে কৃষ্ণচরিত্রকে কবি বিচিত্র কল্পনায় নতুনভাবে ফুটিয়ে তুলেছিলেন। কবির মতে আর্য ও অনার্য সংস্কৃতির সংঘর্ষের ফলে কুরুক্ষেত্রযুদ্ধ হয়েছিল। এবং আর্য অনার্য দুই সম্প্রদায়কে মিলিত করে শ্রীকৃষ্ণ প্রেমরাজ্য স্থাপন করেছিলেন। নবীনচন্দ্র ভগবতগীতা এবং মার্কণ্ডেয়-চণ্ডীরও পদ্যানুবাদ করেছিলেন। নবীনচন্দ্রের কবিত্ব জায়গায় জায়গায় চমৎকার কিন্তু কবি এই চমৎকারিত্ব সব জায়গায় বজায় রাখতে পারেন নি। এই কারণে এবং কাব্য বাঁধুনি না থাকায় নবীনচন্দ্রের কবিত্বের ঠিকমত বিচার করা কঠিন হয়ে পড়েছে। নবীনচন্দ্র কিছু গদ্যরচনাও করেছিলেন। তার আত্মকথা আমার জীবন একটি উপন্যাসের মত সুখপাঠ্য গ্রন্থ। তিনি ভানুমতী নামে একটি উপন্যাসও রচনা করেছিলেন।
    কবিতার মোট সংখ্যা: ৫৫টি
    সামাজিক মাধ্যমে আমরা
    অনুসন্ধান করুন
    সাম্প্রতিক মন্তব্যসমূহ
    আসসালামু আলাইকুম । বাংলা কবিতা নেট কবিতা অঙ্গনে সক... আরো দেখুন
    নূর মোহাম্মদ কল্পকবি লেখক: নূর মোহাম্মদ কল্পকবি
    কিছু অনুভূতি হালকা করে ছুঁয়ে যায়, কিন্তু হৃদয়... আরো দেখুন
    রিয়াজ খান-হৃদয় লেখক: শংকর ব্রহ্ম
    দারুন কবিতা লিখেছেন কবি আরো দেখুন
    রিয়াজ খান-হৃদয় লেখক: অমরেন্দ্র সেন