@NabinchandraSen
নবীনচন্দ্র সেন Nabinchandra Sen
জন্ম তারিখ: বুধবার, ১০ ফেব্রুয়ারি ১৮৪৭
জন্মস্থান: চট্টগ্রাম - বাংলাদেশ
পরিচিতি:
নবীনচন্দ্র সেন বাংলা সাহিত্যের একজন উল্লেখযোগ্য কবি।
চট্টগ্রাম জেলার রাউজান থানার অন্তর্গত পশ্চিম গুজরার (নোয়াপাড়া) সুপ্রসিদ্ধ প্রাচীন জমিদার পরিবারে তার জন্ম। তার পিতার নাম গোপীমোহন সেন
এবং মাতার নাম রাজরাজেশ্বরী।
নবীনচন্দ্রের প্রথম কবিতা কোন এক বিধবা কামিনীর প্রতি প্রকাশিত হয় তৎকালীন অন্যতম খ্যাতনামা পত্রিকা এডুকেশন গেজেট-এ, যখন তিনি এফ.এ (বর্তমান উচ্চ মাধ্যমিক) শ্রেণির ছাত্র। তার প্রথম বই "অবকাশরঞ্জিনী"র প্রথম ভাগ প্রকাশিত হয় ১২৭৮ বঙ্গাব্দের পহেলা বৈশাখ এবং এর দ্বিতীয় খণ্ড প্রকাশিত হয় ২৯ জানুয়ারি, ১৮৭৮ এ। শেষের কাব্য তিনটি( রৈবতক,কুরুক্ষেত্র,প্রভাস) আসলে একটি বিরাট কাব্যের তিনটি স্বতন্ত্র অংশ। এই কাব্য তিনটিতে কৃষ্ণচরিত্রকে কবি বিচিত্র কল্পনায় নতুনভাবে ফুটিয়ে তুলেছিলেন। কবির মতে আর্য ও অনার্য সংস্কৃতির সংঘর্ষের ফলে কুরুক্ষেত্রযুদ্ধ হয়েছিল। এবং আর্য অনার্য দুই সম্প্রদায়কে মিলিত করে শ্রীকৃষ্ণ প্রেমরাজ্য স্থাপন করেছিলেন। নবীনচন্দ্র ভগবতগীতা এবং মার্কণ্ডেয়-চণ্ডীরও পদ্যানুবাদ করেছিলেন। নবীনচন্দ্রের কবিত্ব জায়গায় জায়গায় চমৎকার কিন্তু কবি এই চমৎকারিত্ব সব জায়গায় বজায় রাখতে পারেন নি। এই কারণে এবং কাব্য বাঁধুনি না থাকায় নবীনচন্দ্রের কবিত্বের ঠিকমত বিচার করা কঠিন হয়ে পড়েছে। নবীনচন্দ্র কিছু গদ্যরচনাও করেছিলেন। তার আত্মকথা আমার জীবন একটি উপন্যাসের মত সুখপাঠ্য গ্রন্থ। তিনি ভানুমতী নামে একটি উপন্যাসও রচনা করেছিলেন।
কবিতার মোট সংখ্যা: ৫৫টি
-
প্লাবিয়া প্রশস্ত পথ, সৈন্যের প্রবাহ বুধবার, ২২ অক্টোবর ২০২৫
-
আন্দোলিত হ’য়ে পাছে মধুর “গিটার” বুধবার, ২২ অক্টোবর ২০২৫
-
শোভিছে মিশর-জাত সুরা নিরমল বুধবার, ২২ অক্টোবর ২০২৫
-
স্বর্ণ সিংহাসন তার তুচ্ছ অতিশয় বুধবার, ২২ অক্টোবর ২০২৫
-
বিষাদ-আঁধারে এই রূপ কহিনুর বুধবার, ২২ অক্টোবর ২০২৫
-
রাজধানী রাজ-হর্ম্ম্যে বসিয়া নিরবে বুধবার, ২২ অক্টোবর ২০২৫
-
মিশর অপূর্ব্ব সৃষ্টি! দৃশ্য মনোহর! বুধবার, ২২ অক্টোবর ২০২৫
-
মধ্যে এক খণ্ড বারি!—এক তীরে তার বুধবার, ২২ অক্টোবর ২০২৫
-
বিধির অনন্ত লীলা!—অনন্ত সৃজন! বুধবার, ২২ অক্টোবর ২০২৫
-
উঠিল প্রথমে যবে প্রেম-আবরণ, বুধবার, ২২ অক্টোবর ২০২৫
-
আশা বুধবার, ২২ অক্টোবর ২০২৫
-
বিষণ্ম কমল বুধবার, ২২ অক্টোবর ২০২৫
-
অশোকবনে সীতা বুধবার, ২২ অক্টোবর ২০২৫
-
হতাশ বুধবার, ২২ অক্টোবর ২০২৫
-
মাইকেল মধুসূদন দত্ত বুধবার, ২২ অক্টোবর ২০২৫
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক প্রশংসার জন্য হৃদয...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক ভালো লাগার জন্য কৃ...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম