স্বর্ণ সিংহাসন তার তুচ্ছ অতিশয়?
রক্ষিত যুগল কর, বক্ষে রমণীর—
হায়! যেই রমণীর কর-সঞ্চালনে
বীরগণ-হৃদয়ও হইত চঞ্চল,
প্রণয়-তাড়িত-ক্ষেপে;—ইঙ্গিতে যাহার
চলিত পুত্তল-প্রায় ধরার ঈশ্বর,—
আজি সেই কর আহা! অবশ, আচল!
পাষাণ হৃদয়োপরে, পাষাণের প্রায়
রয়েছে পড়িয়া; বুঝি হৃদয়-পিঞ্জর
ভাঙ্গি রমণীর প্রাণ চাহে পলাইতে,
সেই হেতু হায়! এই যুগল পাষাণ,
রেখেছে চাপিয়া সেই হৃদয়-কবাট।
দৃষ্টিহীন সঙ্কোচিত যুগল নয়ন,—
অপলক, অচঞ্চল! চাহি ঊৰ্দ্ধ পানে;
কৃষ্ণ রেখান্বিত দুই কমলের দলে,
হইয়াছে যেন নীলমণি সন্নিবেশ!
মরি! কি বিষাদ মূর্ত্তি!
সম্মুখে বামার,
রতন-খচিত শ্বেত প্রস্তরের মঞ্চে,
শোভিছে আহার্য্যচয়; বহু-মূল্য পাত্রে
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন
আমার অত্যন্ত প্রিয় একটি কবিতা।
আরো দেখুন
আলাউদ্দিন রিয়াজ
লেখক:
সুনীল গঙ্গোপাধ্যায়