বিধির অনন্ত লীলা!—অনন্ত সৃজন!
এক দিকে দেখ, উচ্চ ভীমাদ্রি-শিখর,
ভেদিয়া জীমূত-রাজ্য আছে দাঁড়াইয়া,—
প্রকৃতি-গৌরব ধ্বজা, অচল, অটল;
অন্য দিকে দেখ নীল ফেণিল সাগর
ব্যাপিয়া অনন্ত রাজ্য!—সতত চঞ্চল,
অচিন্ত্য জীবনে যেন সদা সঞ্চালিত,
সদা বিলোড়িত, সদা কম্পিত, গর্জ্জিত।
উপরে অসীম নভঃ নক্ষত্র-মালায়
প্রজ্বলিত—কে বলিবে কত কাল হ’তে?
কে বলিবে কত কাল প্রজ্বলিত রবে?
নীচে নীল নীর-রাজ্য—অনন্ত, অসীম;
কত কাল হ’তে তাহে ভাসিতেছে হায়!
অসংখ্য পৃথিবী-খণ্ড কে বলিতে পারে;
কে বলিবে কত কাল ভাসিবে এ রূপে?
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
আমার অত্যন্ত প্রিয় একটি কবিতা।
আরো দেখুন
আলাউদ্দিন রিয়াজ
লেখক:
সুনীল গঙ্গোপাধ্যায়
সুন্দর লেখা, অভিনন্দন কবি
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
আনিস খান শিহাব
আসসালামু আলাইকুম । বাংলা কবিতা নেট কবিতা অঙ্গনে সক...
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
নূর মোহাম্মদ কল্পকবি