মিশর অপূর্ব্ব সৃষ্টি! দৃশ্য মনোহর!
বিশাল অরণ্য যার দুর্লঙ্ঘ্য প্রাচীর;
আপনি সাগর গড়; প্রহরীর প্রায়
আছে দাঁড়াইয়া, জগত-বিস্ময়
“টলেমির” চির-কীর্ত্তি-স্তম্ভ[১] সারি সারি।
অদূরে আলোক-স্তম্ভ[২]—আকাশ-প্রদীপ!
জ্বলিতেছে নীলাকাশে নক্ষত্রের মত,—
নিশান্ধ নাবিকগণ-নয়ন-রঞ্জন!
শিল্পীর গরব ভাবি প্রকৃতি মানিনী,
আগে দিলা “নীল” নদী[৩] নীল মণি-হার,—
তরল আভায় পূর্ণ! ভুবন-বিজয়ী
“মেকিডন”-অধিপতি গ্রন্থি-স্থলে তার,
বিশ্ব-খ্যাত রাজধানী করিলা স্থাপন।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন
আমার অত্যন্ত প্রিয় একটি কবিতা।
আরো দেখুন
আলাউদ্দিন রিয়াজ
লেখক:
সুনীল গঙ্গোপাধ্যায়